সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বোল্ড লুকের রহস্য জানালেন নিপুণ

অনলাইন ডেস্ক :

অনেকটা ওজন কমিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। ধরা দিয়েছেন বোল্ড লুকে। সেই লুকের দুটি ছবি তিনি দুদিন আগে তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রোফাইল ও কাভার ফটোতে রেখেছেন। এই অভিনেত্রীর উষ্ণতা ছড়ানো সেই ছবি রীতিমত ভাইরাল! নিপুণের আবেদনময়ী এমন লুকে বিস্মিত কেউ কেউ! নিপুণ জানালেন, তিনি নিজেও ভাবতে পারেননি, তার এমন লুকের ছবি যে নেটিজনরা লুফে নেবেন! বললেন, আমিও কিছুটা অবাক হয়েছি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এসেছিলেন ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র ‘গালা ইভিনিং’-এ। সেখানেই তিনি সংবাদমাধ্যমকে উষ্ণতা ছড়ানো এমন লুকের রহস্য জানান। নিপুণ বলেন, মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। একটি সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। ক্যারেক্টার অনুযায়ী শুট করেছিলাম। ‘এই ছবি তখনকার। কী সিনেমা এটা এখন বলতে পারবো না, আমার বারণ আছে। সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিনের মধ্যে সবাইকে জানাবো। নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই এই ছবি দুটো দুদিন আগে পোস্ট দেই। তবে এত ভাইরাল হবে আমি পোস্ট করার আগে বুঝতে পারিনি।’-বলছিলেন নিপুণ। কেউ কেউ আবার নিপুণকে এমন আবেদনময়ী দেখে সমালোচনা করে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে নিপুণ বলেন, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে অনেক সমলোচনা শুনতে হয়েছে। এখন ছোটখাটো সমালোচনা আমি ওভাবে পাত্তা দেই না। তবে আমার কাছে মনে হয়, আমাকে একেবারে খারাপ লাগছে না।