সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আজীবন সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

অনলাইন ডেস্ক :

‘একজন শিল্পীর জন্য আজীবন সম্মাননা প্রাপ্তি নিঃসন্দেহে অনেক অনেক ভালোলাগার। এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, বিশেষত যারা আমাকে চূড়ান্ত করেছেন আজীবন সম্মাননার জন্য তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার গায়কীর প্রতি, গানের প্রতি তাদের যে আন্তরিক ভালোবাসা, তা আমাকে মুগ্ধ করেছে।’-আজীবন সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নিজের অনুভূতি এভাবেই ব্যক্ত করেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী সোমবার বিকেলে ‘ট্র্যাব মিউজিক পারফর্ম্যান্স অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হবে। আর এই অনুষ্ঠানেই রেজওয়ানা চৌধুরী বন্যাকে আজীবন সম্মাননা দেওয়া হবে বলে জানিয়েছেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান বাদল আহমেদ ও সদস্য সচিব রফিক মুহাম্মদ। বাদল আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিক, ফোক, ব্যান্ড, নাটকের শীর্ষ সংগীত ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আশা করছি, এবারের এই আয়োজন নিঃসন্দেহে অনেক ভালো হবে। যোগ্য শিল্পীদেরই আমরা সম্মাননা প্রদান করার চেষ্টা করবো। অনুষ্ঠানটি যেন আগামী দিনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, সেই চেষ্টাই থাকবে আমাদের।’ উল্লেখ্য, গত বছরের শেষদিকে চ্যানেল আই আয়োজিত মিউজিক অ্যাওয়ার্ডে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হয়েছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা।