সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এবার গানচিত্রে ‘আঁচল’

অনলাইন ডেস্ক :

গীতিকবি জামাল হোসেনের কথায় ‘শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ’ শিরোনামের একটি গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নিলেন কন্ঠশিল্পী মুহিন। তার রেশ না কাটতেই এবার এ গীতিকবির কথায় প্রকাশ হলো কন্ঠশিল্পী কিশোরের ‘আঁচল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। কণ্ঠ দেবার পাশাপাশি গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কিশোর নিজেই। এতে মডেল হয়েছেন অন্তু করিম ও অরিন। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। এটি প্রকাশ হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গীতিকবি জামাল হোসেন বলেন, একটু রোমান্টিক কথায় গানটি সাজানো হয়েছে। কিশোরের দরদকন্ঠে শ্রোতাদের মনে দাগ কাটবে এটি। এ ছাড়া গানের কথার গল্পের সঙ্গে মিল রেখে এর চিত্রায়ন করা হয়েছে। আমি চেষ্টা করছি বাংলা গানের সঙ্গে শ্রোতাদের ধরে রাখতে।’ কিশোর বলেন, অনেক দিন আমার রোমান্টিক কথায় গান প্রকাশ হলো। দারুণ লিখেছেন জামাল ভাই। আমিও চেষ্টা করেছি সুর ও সংগীতে নতুনত্ব রাখতে।