সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চোট পেয়ে হাসপাতালে মেহেদী হাসান মিরাজ

অনলাইন ডেস্ক :

আগামীকাল শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। এর আগে শুক্রবারের অনুশীলনে ফুটবল খেলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিনিট কয়েক খেলার পরই দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। ব্যথায় কাতরাতে থাকেন তিনি। জানা যায়, চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় মিরাজকে। যদিও আশার খবর হচ্ছে, তার চোখে কোনো সমস্যা দেখা যায়নি। মিরাজ খেলবেন কি না, এটা এখনো নিশ্চিত নয়। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সিরিয়াস কিছু হয়নি তার। এরপরও অপেক্ষা করতে হবে চোখের চিকিৎসকের রিপোর্টের জন্য। এর আগে ওয়ানডে সিরিজের আগে চোট পান জাকির হাসান। বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ায় এই ফরম্যাটের দলে প্রথমবার সুযোগ পাওয়া এই ক্রিকেটার ছিটকে যান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।