সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আরাভ খানকে চেনেন না, দাবি সাবেক আইজিপি বেনজীরের

ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইভিত্তিক স্বর্ণ ব্যবসায়ী ও পলাতক আরাভ খান ওরফে রবিউল ইসলামকে চেনেন না বলে জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সাবেক এই পুলিশ প্রধান তার স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি আপনাদের সবাইকে জানাতে চাই যে আমি ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয়’ নামে কাউকে চিনি না। এমনকি তার সঙ্গে আমার প্রাথমিক পরিচয়ও নেই।’

এক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার অন্যতম আসামি রবিউল তার সহায়তায় আইন থেকে পালাতে সক্ষম হয়েছে বলে গুজব ও অভিযোগ প্রত্যাখ্যান করা হয় তার এই বক্তব্যের মাধ্যমে, ‘আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি; কখনোই সখ্যতা নয়।’

‘আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য অশেষ কৃতজ্ঞতা’ – উল্লেখ করে তিনি তার পোস্টটি শেষ করেন।

—ইউএনবি