সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৬

মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন যে শনিবার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সীমানা এলাকায় পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোডে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১৪ জন নিহত হয়।

বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানান তিনি।

ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

—ইউএনবি