সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মিতব্য বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি এভার চ্যাম্পিয়ন’। রবিবার (১৯ মার্চ) বেলা ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

জাহাজে এক হাজার ৪১১ মেট্রিকটন পণ্য রয়েছে।

এর আগে গেল ৭ মার্চ ভিয়েতনামের হাই ফং বন্দর থেকে পণ্য নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ব্যবস্থাপক শওকত আলী বলেন, দুপুরে এক হাজার ৪১১ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি মোংলা বন্দরে ভীড়েছে। জাহাজের পণ্য খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস শেষে নৌপথে সেগুলো যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে।

এর আগে এই সেতুর এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে গত ৫ মার্চ মোংলা বন্দরে আসে হাইডং-৯ নামের জাহাজ।

সেগুলোও ইতোমধ্যে সেতু কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

—ইউএনবি