সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পুতিনকে চাপ দিতে জিনপিংকে আহ্বান যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে যুদ্ধ ও যুদ্ধাপরাধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ আহ্বান জানান। খবর বিবিসির। এ সময় ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারে মিত্র পুতিনকে চাপ দিতেও জিনপিংয়ের প্রতি আহ্বান জানান কিরবি। ‘শুধু যুদ্ধবিরতিই যথেষ্ঠ নয়’ উল্লেখ করে হোয়াইট হাউসের এ মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি- প্রেসিডেন্ট শি পুতিনকে ইউক্রেনের শহর, স্কুল ও হাসপাতালগুলোতে বোমা ফেলা বন্ধ করতে বলবেন। রাশিয়ার সেনা প্রত্যাহার করে যুদ্ধাপরাধ ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে আহ্বান জানাবেন।’সমস্যা সমাধানে জিনপিংকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করার আহ্বান জানান কিরবি। তিন দিনের আনুষ্ঠানিক সফরে সোমবার মস্কো পৌঁছেন চীনের প্রেসিডেন্ট। মঙ্গলবারই চার ঘণ্টারও বেশি অনানুষ্ঠানিক বৈঠক করলেও মঙ্গলবার (২১ মার্চ) আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এ দুই নেতা। পুতিন জানান, ইউক্রেন সমস্যা সমাধানে জিনপিং প্রস্তাবিত ১২ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তারা। গত ফেব্রুয়ারিতে দেওয়া এসব পরিকল্পনায় যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার বিষয় উল্লেখ রয়েছে। তবে ইউক্রেনে যুদ্ধ বন্ধসহ শান্তি ফিরিয়ে আনতে এ দুই নেতার আন্তরিকতা ও কর্মকা- নিয়ে বরাবরই সন্দিহান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা। বৈঠকে পুতিন ও জিনপিং আদৌ ইউক্রেন নিয়ে কথা বলবেন কি না, সেটি নিয়েও প্রশ্ন যুক্তরাষ্ট্রের।