সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

জন্মদিনে মানবিক উদ্যোগ নিলেন সাকিব

অনলাইন ডেস্ক :

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের খেলায় তিনি যেমন ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই সেরা। ঠিক তেমনি মাঠের বাইরেও তিনি পালন করেন অলরাউন্ডার ভূমিকা। কখনও তাকে দেখা যায় ব্যবসায়ী রূপে আবার কখনো তাকে দেখা যায় জনগণের মানবিক কাজে। এর আগে যখন ২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারি। ঠিক সেই সময় নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। সেসময় করেছেন হেলথ কার্ডও, যার মাধ্যমে মানুষরা পেতে পারেন হাসপাতাল থেকে কম মূল্যে সেবা। এবার সেই পথেই আরেক ধাপ এগুলেন তিনি। শুক্রবার (২৪ মার্চ) ছিলো সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন। আর বিশেষ এ দিনেই এ অলরাউন্ডার উদ্বোধন করতে যাচ্ছেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব। এদিকে চলমান আয়ারল্যান্ড সিরিজের আগে দুবাইয়ে এক স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে জন্ম দিয়েছিলেন এক বিতর্কের। শুধু তাই নয় এর কয়েক দিন আগে টাইগার দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন নিয়েও ছিলেন আলোচনায়। তবে সেসব কিছুকে ছাপিয়ে তার এ বিশেষ মানবিক উদ্যোগ যেন অন্যকিছুই বার্তা দিল।