সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন শাকিব

অনলাইন ডেস্ক :

‘প্রযোজক’ রহমত উল্লাহর বিরুদ্ধে আগেই চাঁদাবাজির মামলা করার পর এবার ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (২৭ মার্চ) দুপুরে এই মামলা করা হয়। মামলার শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত শাকিব খানের জবানবন্দি রেকর্ড করেন, অভিযোগ আমলে নেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিপি নজরুল ইসলাম শামীম বলেন, ‘ট্রাইব্যুনাল পিবিআইকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’ গত বৃহস্পতিবার মামলা করতে আদালতে যান শাকিব খান। ওইদিন তিনি প্রযোজক রহমতউল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ এনে একটি মামলা করেন। গত (১৮ মার্চ) রহমতউল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানা মামলা নেয়নি। থানা থেকে আদালতে গিয়ে মামলা করার পরামর্শ দেয়া হয়। পরেরদিন রোববার দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন শাকিব খান।