সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণের কারণে এবার তাজিয়া মিছিল বন্ধের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে মিরপুরের বিভিন্ন সড়কে মিছিল হয়েছে। গত শুক্রবার বিকেলে মিরপুরে ১১ ও ১২ নম্বরের বিভিন্ন সড়কে তাজিয়া মিছিল করতে দেখা গেছে। এসব মিছিলে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। নিষেধাজ্ঞা অমান্য করলেও সড়কে ছিল না পুলিশের উপস্থিতি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শতাধিক যুবক মিছিল নিয়ে বের হয়েছেন।

তাদের ঢোলসহ নানা বাদ্যযন্ত্র বাজাতে দেখা যায়। মিছিলে উড়ানো হয় সাদা-কালো-লাল-সবুজের নিশান। যারা মিছিলে অংশ নেন তাদের পরনে ছিল কালো পোশাক। এ সময় মাইকে ভক্তিমূলক গান বাজাতে শোনা যায়। তাজিয়া মিছিলে অংশ নেয়া সালমান বলেন, আমরা প্রতি বছর এ দিনটার জন্য অপেক্ষা করি। এ বছর করোনার কারণে মিছিল কম, আয়োজনও ছোট পরিসরে হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা সম্পর্কে কিছু জানেন কি-না জানতে চাইলে এই যুবক বলেন, মিছিল না করার কোনো নির্দেশনা পাইনি। মিছিলে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক, সামাজিক দূরত্ব ছিল উপেক্ষিত। এর আগে মহামারির মধ্যে এবার আশুরায় তাজিয়া মিছিল-শোভাযাত্রা করা যাবে না বলে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।