সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

রাঙ্গামাটিতে ব্রিজ ধসে খালে পাথরবোঝাই ট্রাক

জেলা প্রতিনিধি :

রাঙ্গামাটির কাউখালিতে পাথরবোঝাই ট্রাক নিয়ে পোয়াপাড়া বেইলি ব্রিজ ধসে পড়েছে। এতে বন্ধ রয়েছে কাউখালি নাইলাছড়ি সড়ক। গত শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েছে আশপাশের হাজার হাজার মানুষ। পুলিশ জানায়, কাউখালি নবনির্মিত পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য পাথরবোঝাই ট্রাকটি উপজেলার ঘাগড়া ইউনিয়ন ও কলমপতি ইউনিয়নের সীমান্তবর্তী পোয়াপাড়া বেইলি ব্রিজের মাঝামাঝি গেলে ব্রিজটি ভেঙ্গে ইছামতি নদী সংযুক্ত কাউখালি খালে পড়ে যায়। এতে চালকসহ ট্রাকে থাকা দুই-তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে, যার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা। কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লা জানিয়েছেন, পোয়াপাড়া বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাকসহ মাঝামাঝিতে ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। এতে চালকসহ দুই-তিনজন আহত হয়েছে। বর্তমানে কাউখালি-নাইলাছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জনান, বিষয়টি আমরা জেনেছি। তবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত এখনই বলতে পারছি না।