সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পদত্যাগ করলেন আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবের কোচ

অনলাইন ডেস্ক :

সৌদি আরব ফুটবল কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন হার্ভে রেনার্ড। দেশটির ফুটবল ফেডারেশন গত মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রেনার্ড। ৫৪ বছর বয়সী ফ্রেঞ্চম্যান রেনার্ডের অধীনে নভেম্বরে বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেছিল গ্রীন ফ্যালকন্সরা। বলিভিয়ার বিরুদ্ধে গত মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলের পরাজয়ের পর রেনার্ড তার বিদায় নিশ্চিত করেন। টুইটার বার্তায় সৌদি আরবের ফুটবল ফেডারেশনের পক্ষ থকে বলা হয়েছে রেনার্ডের অনুরোধের প্রেক্ষিতে বোর্ড পরিচালকরা জাতীয় দলের সাথে তার চুক্তি বাতিল করেছে। একইসাথে এই বার্তায় রেনার্ডের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে। দুইবারের আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী রেনার্ডের জন্য এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে অংশ নেয়া ফ্রান্সের দায়িত্ব গ্রহন সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৩ জুলাই সিডনিতে জ্যামাইকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে ফ্রান্সের সামনে চারটি প্রীতি ম্যাচ রয়েছে।