সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ফুটবলে এক বছরে পাতানো ম্যাচ ৭৭৫, ক্রিকেটে ১৩

অনলাইন ডেস্ক :

২০২২ সালে বিশ্বজুড়ে সব খেলা মিলিয়ে ১২১২টি পাতানো হয়েছে বলে অভিযোগ করেছে ‘স্পোর্টর‌্যাডার ইন্টিগ্রিটি সার্ভিসেস’ নামের একটি সংস্থা। এটি একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত খেলা খতিয়ে দেখে যে,সেখানে দুর্নীতি হয়েছে কি না। স্পোর্টর‌্যাডার ২৮ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে লেখা হয়, ২০২২ সালে ৯২টি দেশে ১২ ধরনের খেলায় মোট ১২১২টি ম্যাচ পাতানো হয়ে থাকতে পারে। ‘ইউনিভার্সাল ফ্রড ডিটেকশন সিস্টেম’ নামের বিশেষ পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন খেলা তদন্ত করে দেখে এই সংস্থা। সবচেয়ে বেশি ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে ফুটবলে। ৭৭৫টি ফুটবল ম্যাচে টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করেছে তারা। এ ছাড়া ২২০টি বাস্কেটবল ম্যাচ, ৭৫টি টেনিস ম্যাচেও ফিক্সিংয়ের গন্ধ রয়েছে। তালিকায় ক্রিকেট রয়েছে ছয় নম্বরে। কিন্তু এক বছরে ১৩টি ক্রিকেট ম্যাচে ফিক্সিং কম নয় বলে জানিয়েছে স্পোর্টর‌্যাডার। ক্রিকেটে এখনো পর্যন্ত এক বছরে এত ম্যাচ পাতানোর অভিযোগ ওঠেনি।