সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

অনলাইন ডেস্ক :

দেশের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। আজ শুক্রবার বেশকিছু শহরে সিনেমাটি মুক্তি পাবে। ঈদ উপলক্ষে মাসব্যাপী এটি প্রদর্শিত হতে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে আরিফিন শুভ অভিনীত ছবিটি মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস। ‘ব্ল্যাক ওয়ার’ এর কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন,‘ আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে মুক্তি দেয়া হচ্ছে। পরবর্তীতে ঈদ উপলক্ষে সবগুলো গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে। একই ডিস্ট্রিবিউটর কানাডা ও মধ্যপ্রাচ্য মুক্তির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে।’ ডিস্ট্রিবিউশন এজেন্সির দুই কর্ণধারের একজন নওশাবা রুবানা রশীদ বলেন, ‘যুক্তরাষ্ট্র-কানাডা দর্শকদের জন্য উপযোগী সিনেমা বেছে নিয়ে এসে আমরা মুক্তি দিয়ে থাকি। তাই আমাদের প্রতি এ অঞ্চলের দর্শকদের আস্থা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, যার প্রতিফলন ঘটছে থিয়েটারে দর্শক সংখ্যা বৃদ্ধির মাধ্যমে।’ পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছর ১৩ জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়। এরপর, ১০ ফেব্রুয়ারি মুক্তি পায় অস্ট্রেলিয়ায়। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ। একটি গানে চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি রয়েছে।