সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সপ্তমবারের মতো শিল্পকলা একাডেমির মহাপরিচালক লাকী

অনলাইন ডেস্ক :

সপ্তমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। আগামী দুই বছরের জন্য আবারও তাকে মহাপরিচালক হিসেবে পাওয়া যাবে। এ নিয়ে টানা সাতবার এই পদের দায়িত্ব পেলেন তিনি। গত বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক এ নিয়োগের কথা বলা হয়। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে ২০১১ সালের ৭ এপ্রিল প্রথম মহাপরিচালক হিসেবে শিল্পকলার দায়িত্ব নেন লাকী। এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ ও ২০১৮ সালের ১০ এপ্রিল একই পদে ফেরেন তিনি। সর্বশেষ ২০২০ সালে তিন বছর মেয়াদে এই পদ পান তিনি। এবার তিনি এই পদে সপ্তমবারের মতো আসীন হলেন। লিয়াকত আলী লাকী এর আগে গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান।