সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পরিবার নিয়ে ওমরাহ করতে গেলেন জয়

অনলাইন ডেস্ক :

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। মা ও তার স্ত্রীকে নিয়ে সৌদি আরবে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রাওনা হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। শাহরিয়ার নাজিম জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন। অভিনেতা তার মা ও স্ত্রীর সঙ্গে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘ওমরাহর উদ্দেশ্যে রওনা দিলাম। দোয়া করবেন। সঙ্গে মা আর বউ।’ জয়কে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে দেখা গেছে। যা দেখে দর্শক জয়ের অভিনয়ের প্রশংসা করছেন। তাছাড়াও জয় সব সময় ব্যতিক্রমধর্মী বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে আলোচনায় থাকেন। এদিকে জয় শুধু ছোটপর্দাতেই নয়, অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জীবনের গল্প’। অন্যদিকে তিনি ‘গোধূলী লগ্নে’ নাটক দিয়ে নাট্যাঙ্গনে যাত্রা শুরু করেন।