সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘পোন্নিয়ান সেলভান ২’ সিনেমার ট্রেলারেই বাজিমাৎ

অনলাইন ডেস্ক :

মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ‘পোন্নিয়ান সেলভান ২’-এর ট্রেলার। গত বুধবার সন্ধ্যা ৬টায় মুক্তি পেয়েছে ট্রেলারটি। মণি রত্নমের মহাকাব্যিক সিনেমাটির অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। চেন্নাইয়ের নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে সিনেমাটির ট্রেলার ও গান উন্মোচিত হয়েছে। ট্রেলার প্রকাশের আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নির্মাতারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। এর আগে গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি শর্ট ভিডিও পোস্ট করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভিডিওতে রানীর বেশে দারুণ আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন ঐশ্বরিয়া। ভিডিওটিতে দেখা গেছে, একটি প্রদীপ হাতে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। আলো-আঁধারির খেলায় তার চোখে ফুটে উঠেছে এক রহস্যময় ভাব। সিনেমায় তার রাজকীয় লুক নজর কেড়েছিল আগেই। এরপর গত বুধবার ট্রেলারটি মুক্তি পায়। আর ট্রেলারেই বাজিমাৎ করেছে ‘পোন্নিয়ান সেলভান ২’। ইতিমধ্যেই ট্রেলারটি দর্শকমহলে দুর্দান্ত সাড়া ফেলেছে। কল্কির ঐতিহাসিক কাহিনির উপর ভিত্তি করেই এই সিনেমা তৈরি। মূলত চোল রাজবংশের ইতিহাস নিয়েই সিনেমার গল্প। সিনেমার মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন চিয়ান বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, কারথি, তৃষা, ঐশ্বর্য্য লক্ষ্মী, জয়ম রবি, সবিতা ধুলিপালা ও অন্যান্যরা। প্রথম কিস্তির মতো দ্বিতীয়টিতেও সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘পোন্নিয়ান সেলভান’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি আয় করেছে সিনেমাটি। এবার দেখা যাক, বহুল প্রতীক্ষিত দ্বিতীয় কিস্তি বক্স অফিসে কতটা ঝড় তোলে! সূত্র : জি নিউজ ইন্ডিয়া