সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নাটোরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজসহ দলের ১৭৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়া সংঘর্ষের সময় গুলি চালানোর ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর লাইসেন্স করা পিস্তলটি জব্দ করেছে পুলিশ।

রবিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিউন হোসেন বাদি হয়ে নাটোর থানায় এজাহারটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

উল্লেখ্য, সংঘর্ষে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ নেতাকর্মীদের আহত হওয়ার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

পরে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শহরের আলাইপুর বিএনপি কার্যালয় এলাকায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

—-ইউএনবি