সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: চোখের সামনে আগুনে পুড়ল শহিদুল ও মঈনুদ্দিনের স্বপ্ন

ঢাকার বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার তিনটি দোকান পুড়ে যাওয়ায় শহিদুলের জীবনের লক্ষ্য ও পরিকল্পনা কয়েক মিনিটের মধ্যেই ভেস্তে গেছে।

সরকারি কর্মচারী হাসপাতালে দুঃখ প্রকাশ করে শহিদুল বলেন, ‘আমি সকাল সাড়ে ৬টার দিকে এখানে এসে দেখি পুরো মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করেছিলাম যে অগ্নিনির্বাপক ইউনিটগুলো অ্যানেক্স টাওয়ারকে বাঁচাতে পারবে, যেখানে আমার দোকান এবং দুটি গুদাম রয়েছে। কিন্তু এগুলোও আগুনে পুড়ে গেছে।’

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা শহিদুল ১৯৯১ সালে ফুলবাড়িয়া বঙ্গবাজার মার্কেটে দোকান খোলেন। পরে আরও তিনটি দোকানের মালিক হন তিনি।

তিনি দাবি করেন, ঈদ-উল-ফিতরের আগে তিনি তার চারটি দোকানের জন্য আট কোটি টাকার মালামাল কিনেছিলেন, কিন্তু আগুনে সবকিছু ছাই হয়ে গেছে।

শহিদুল বলেন, ‘ঈদের আগে সব হারাবো ভাবতে পারিনি।’

শহিদুলের মতোই আরেক ব্যবসায়ী ও বাজারের দোলন গার্মেন্টস স্টোরের মালিক মঈনুদ্দিন বলেন, সবই নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, ‘আমি করোনার কারণে গত দুই বছর ধরে ব্যবসা করতে পারিনি। সেসময় আমার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এই বছর আমি আশা করেছিলাম যে আমি ক্ষতিপূরণ করতে পারব, কিন্তু আগুন সবকিছু ধ্বংস করে দিয়েছে।’

মঈনুদ্দিন আরও বলেন, ‘আমি আর আমার ব্যবসা চালাতে পারব না।’

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

—-ইউএনবি