সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: ১২ জন আহত

ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি পরিষেবার জন্য গঠিত র‌্যাপিড সার্ভিসের প্রধান মোহাম্মদ রাসেল বলেন, এখন পর্যন্ত কোনো গুরুতর ঘটনা নেই। বেশিরভাগের আঘাতই ছিল সামান্য।

তিরি আরও বলেন, এখন পর্যন্ত ১২ জন বঙ্গবাজার থেকে এখানে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আটজনকে পর্যবেক্ষণে রয়েছেন এবং চারজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে বঙ্গবাজার এলাকা ঘুরে দেখা গেছে, সিটি প্লাজাসহ আশপাশের বাজারের ব্যবসায়ীরা তাদের পণ্য নিরাপদ এলাকায় সরিয়ে নিচ্ছেন।

বঙ্গবাজার মার্কেটের পাশে গোডাউন থাকা আব্দুল আলিম সতর্কতা হিসেবে তার পণ্য অমর একুশে হলে স্থানান্তর করেছেন।

তিনি বলেন, ‘সকালে আগুন লাগার ফলে এবং সেসময় এখানে অল্প কিছু লোক থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। বঙ্গবাজারের ব্যবসায়ীরা তাদের পণ্য সরাতে না পারলেও আমরা আমাদেরগুলো বাঁচাতে পেরেছি।’

অ্যানেক্স কোম্পানি টাওয়ারের দোকানের মালিক মো. সুমন মিয়া বলেন, ‘আমার দোকানের কি হয়েছে জানি না। বঙ্গবাজারে আমারও ব্যবসা আছে।’

একদিকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন এবং অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে পানি ছিটাচ্ছেন।

—–ইউএনবি