সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

গরমে শীতল করবে আরিয়ানের সিনেমা

অনলাইন ডেস্ক :

শীতের আরাম পেরিয়ে শহরে এখন অনেক রোদ, পড়ছে গলা শুকানো গরম। এমনই সময় মিজানুর রহমান আরিয়ান খবর পাঠালেন, ‘শহরে অনেক রোদ’ নামের একটি সিনেমার খবর। যেটাকে তিনি বলছেন ‘ফ্ল্যাশ ফিল্ম’। মানে দৈর্ঘ্যে নাটকের চেয়ে বড় আর সিনেমার চেয়ে ছোট। সেই সিনেমাটি এই ঈদে মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে। ঈদে মানে, একেবারে ঈদের দিন থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি। কিন্তু প্রশ্ন এলো, তবে কি চলমান তাপদাহ নিয়েই সিনেমা বানিয়ে ফেললেন ‘নেটওয়ার্কের বাইরে’-খ্যাত এই নির্মাতা! জবাবে জিভে দাঁত কাটলেন। বললেন, ‘একদমই না। এই ছবি চলমান অসহ্য গরম নিয়ে নয়। বরং আমি বোঝাতে চেয়েছি শীতের সকালে মিষ্টি রোদের কথা। যে রোদ আমাদের আরাম ও স্বস্তি দেয়। এই গল্পটা অনেকটা তেমই। যেটা দেখে দর্শকরা শীতসকালের রোদ অনুভব করবেন।’ ‘শহরে অনেক রোদ’-এ অভিনয় করেছেন খায়রুল বাসার, সাবিলা নূর, তানিয়া, নাদের চৌধুরী প্রমুখ। ছবির গল্পটা অনেকটা এমন, এই শহরে অনিকের থাকার বলতে যা আছে তা হলো খালা ও খালু। নিঃসন্তান এই দম্পতির কাছে অনিক যেন তাদের ছেলের মতোই। কিন্তু অতি ভালোবাসা যে মাঝে-মাঝে অত্যাচার হয়ে যায়, তা নিত্যই টের পায় অনিক। বিশেষত খালা বাসায় ডেকে নিয়মিতই বিভিন্ন মেয়ে দেখাতে থাকে তাকে। কিন্তু অনিকের বিয়েতে অনীহা। কারণ মনে মতো মেয়েই যে খুঁজে পাচ্ছে না সে! অবশেষে অনিকের যখন একজনকে পছন্দ হয়, তখনই লেগে যায় মহাপ্যাঁচ। একদিকে খালা-খালুর দাম্পত্য জীবনে নেমে আসে আজব দুর্ঘটনা, অন্যদিকে অনিক বুঝে নেয় কিছু প্রেম কখনোই পায় না পরিণতি! নির্মাতা আরিয়ানের বিশ্বাস, গ্রীষ্মের এই তাপদাহে মিষ্টি প্রেমের দুষ্টুমিতে ভরা সিনেমাটি একটু হলেও শীতলতা ছড়াবে দর্শক-মনে।