সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

এবার ‘ব্যোমকেশ’ দেবের ‘সত্যবতী’ পূজা

অনলাইন ডেস্ক :

ব্যোমকেশ হচ্ছেন দেব, এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের মাঝে দারুণ উচ্ছ্বাস। ব্যোমকেশ দুর্গরহস্যে এবার সত্যান্বেষী হচ্ছেন তিনি। তবে, সত্যবতী? ব্যোমকেশের সমস্ত অভিযানে সঙ্গ দিয়েছিলেন যিনি! ব্যোমকেশ দেবের সত্যবতী হতে চলেছেন কে? এ প্রশ্নই ঘুরছে ভক্তদের মুখে মুখে। বেশ জোরেশোরেই কানাঘুষা শোনা যাচ্ছিল, অভিনেত্রী মৌনী রায় নাকি হতে চলেছেন সত্যবতী! তবে সম্প্রতি শোনা যাচ্ছে তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়েছেন! নির্মাতারা তবে কাকে বেছে নিয়েছেন? সর্বশেষ তথ্য অনুযায়ী, দেবের পুরনো নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়ের কাছেই নাকি গেছে এই অফার। কিন্তু মৌনি রায়ের না থাকার কারণ নিয়েও কৌতূহল কম নয় ভক্তদের। সূত্রের খবর অনুসারে, চরিত্রটির জন্য নাকি বিরাট টাকা দাবি করেছেন মৌনি। তাই নির্মাতারা নায়িকাকে বাদ দিয়ে তার জায়গায় পূজাকে নিতে আগ্রহী। পূজা এখন কলকাতা-মুম্বাই দুই জায়গাতেই থাকেন। ছেলে হওয়ার পর বেশ কিছুদিন কলকাতাতেই ছিলেন। দেবের সত্যবতী হওয়ার পরিকল্পনা সম্পর্কে সংবাদমাধ্যমকে পূজা জানিয়েছেন, ‘এখনই কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’ তবে তার কাছে প্রস্তাব গিয়েছিল একথা নিশ্চিত করেছেন অভিনেত্রী। এদিকে ব্যোমকেশ হিসেবে দেব কতটা যুক্তিযুক্ত, এই নিয়েও যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। এ ক্ষেত্রে দেবের বাংলা উচ্চারণ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। বান্ধবী রুক্মিণী যখন বিনোদিনী, তখন দেবকে ব্যোমকেশ হিসেবে কতটা মানাবে সেটাই দেখার। সূত্র : এই সময়