সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সালমানের সঙ্গে মিল রেখে জায়েদের জিমের ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক :

শরীর চর্চা করবেন নায়ক, এ তো স্বাভাবিক কথা। কিন্তু শরীর চর্চার একটি ছবি পোস্ট করলেও সেটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে বলতে হবে সেই ছবিতে কিছু রয়েছে। কী রয়েছে? জায়েদ খান বরাবরই আলোচনায় থাকেন, কারণে-অকারণে নেটিজেনরা তাঁকে নেটপাড়ায় আলোচ্য বিষয়ে নিয়ে আসেন। এবার নিয়ে এলেন জিমের ছবিতে। অবশ্য ট্রোল করতে ছাড়ছেন না। সালমান খানকে অনেকটাই অনুসরণ করেন জায়েদ খান-এমন কথা প্রচলিত আছে। আর গত সোমবার রাতে জায়েদ খান যখন নিজের ছবি প্রকাশ করলেন, সে সন্ধ্যায়ই সালমান খানের ঈদের সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। কিসিকা ভাই, কিসিকা জান নামের এই সিনেমায় সালমানকে ‘বিধ্বংসী’ রূপে দেখা যায়। প্রেমিক ও অ্যাকশন দুই রূপেই ভক্তদের মুগ্ধ করলেন সালমান খান। ট্রেলারে মুগ্ধতা যখন বারছে তখনই জায়েদ খানের এই ছবি দেশীয় সোশ্যাল প্ল্যাটফরমে ছড়িয়ে পড়ে। জায়েদ খানের ছবি ছড়িয়ে পড়া, কেন ছড়িয়ে পড়ল এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় এই অভিনেতার কাছে। মঙ্গলবার দুপুরে জায়েদ খান বলেন, ‘ছবিটিতে প্রচুর প্রতিক্রিয়া এসেছে, দেখেছি। এটা ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। এর একটাই কারণ, আমাকে মানুষ দেখতে চায়। ভালো হোক মন্দ হোক, মানুষ দেখতে চায়- এটাই হলো আসল কথা।’ সালমানকে অনুসরণ করেই ছবি পোস্ট করেছেন কি না, এ প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘এমন কিছু মনে করার কারণ নেই। এটা কাকতালীয় ঘটনা। অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলায়। মিলিয়ে আনন্দ পেলে আমার বলার কিছুই নেই।’ অনেকেই বলছেন, সালমান খান তো নিজের শরীর প্রদর্শন করতে ছাড়েন না, জায়েদ খান কেন ছাড়বেন? তাই বলে একই দিন? এমন প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় সয়লাব। আর জায়েদ খানও সহজ ও ঝলমলে উত্তর দিয়ে দিলেন।