সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কলকাতার জার্সি গায়ে অনুশীলনে লিটন

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন লিটন দাস। দলে যোগ দেওয়ার পর মঙ্গলবার প্রথমবার কলকাতার জার্সি গায়ে অনুশীলন করেছেন বাংলাদেশি এই ব্যাটার। দলে যোগ দেওয়ার আগে থেকেই লিটনকে নিয়ে বেশ উচ্ছ্বাস দেখায় কলকাতা। লিটনের সব আপডেট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করে কলকাতা। লিটনের প্রথমবার অনুশীলনে যোগ দেওয়ার ছবি অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে কলকাতা। সেখানে তারা লিখেছে, ‘কেকেআর রংয়ে প্রথমবার!’ দেশের খেলা শেসে আইপিএল খেলতে রোববার দেশ ছাড়েন লিটন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কি না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’