সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

রংপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সাংবাদিকদের সম্পৃক্তকরণে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে অপরাজিতাদের সাথে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয় । মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রংপুর পুলিশ কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু ।
অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী ফিরোজ মোঃ নুরুন-নবী যুগলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, হেলটাস বাংলাদেশের কর্মকর্তা ফাতেমা মাহমুদ, রংপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহমান মিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাংবাদিক মেরিনা লাভলী, এসএম পিয়াল, জাকির হোসেন, প্রদীপ কুমার , অপরাজিতা’ সংগঠনের সদস্য রুনা লায়লা, গংগাচড়া উপজেলা ভাইচ চেয়্যারম্যান রাবিয়া বেগম ,রিক্তা বেগম, আঞ্জুমান আরা মিনি প্রমূখ ।
মতবিনিময় সভায় অপরাজিতাদের কাজ এবং সফলতার গল্প মিডিয়া ও সাংবাদিকদের কাছে অবহিত করা হয়।তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি একে অপরের শিখন এবংঅভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয় ।
সভায় জানানো হয়, সুইজারল্যান্ডের সহযোগিতায় ডেমোক্রেসি ওয়াচ রংপুর সদর, মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলা অপরাজিতা প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূলের নারীরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়া, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ও জয়ী হওয়ার মাধ্যমে নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশুদের উপর নির্যাতন রোধসহ সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছে।