সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কোরিয়ান অভিনেত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

দক্ষিণ কোরিয়ান মডেল-অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ২৬ বছর। নিউ ইয়র্ক পোস্ট এ খবর প্রকাশ করেছে। গত মঙ্গলবার অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকের মৃত্যুর খবর জানান তারই ম্যানেজমেন্ট কোম্পানি। যদিও ‘জম্বি ডিটেকটিভ’খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরিবারের ইচ্ছে অনুযায়ী, ইয়াং চাই-ইয়ালকের শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ করা হবে। জীবদ্দশায় তিনি অভিনয়ের প্রতি খুবই আন্তরিক ছিলেন। আশা করছি, ইয়াং চাই-ইয়ালকের জন্য আপনারা দোয়া করবেন। তার আত্মার শান্তি কামনা করছি। ২০১৬ সালে টিভি রিয়েলিটি শো ‘ডেবিল’স রানওয়ে’-তে প্রথম দেখা যায় ইয়াং চাই-ইয়ালকে। তবে নেটফ্লিক্সে প্রচারিত ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। তার পরবর্তী কে-ড্রামা সিরিজ ‘ওয়েডিং ইম্পসিবল’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই পরপারে পাড়ি জমালেন এই অভিনেত্রী।