সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ঈদে জমবে নব্বই দশকের চার নায়কের আড্ডা

অনলাইন ডেস্ক :

আর কদিন পরই পবিত্র ইদুল ফিতর। এবারে ঈদে ‘ইত্যাদি’তে নব্বই দশকের জনপ্রিয় চার নায়কের আড্ডা দেখা যাবে। বাংলাদেশ টিভি নাটকের স্বর্ণযুগের প্রভাবশালী নায়ক শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মীর সাব্বির ও শাহরিয়ার নাজিম জয়। যারা এখনও নাটক-সিনেমায় অভিনয়ে-নির্মাণে নিজেদের নিয়মিত রেখেছেন। এই চার নায়ক এবার একই মঞ্চে হাজির হতে যাচ্ছেন। তাদের আড্ডার আয়োজন করেছেন টিভি ব্যক্তিত্ব হানিফ সংকেত। এই চার নায়ককে ঘিরে ছন্দে-সুরে করা ব্যতিক্রমী আড্ডা দেখা যাবে। সদ্য শুটিং শেষ হওয়া এই আড্ডায় সংগীতশিল্পী না হয়েও এই তারকারা প্রত্যেকেই উৎসাহের সঙ্গে নিজেরাই গেয়েছেন! হানিফ সংকেত তাদের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করিয়েছেন। পর্বটিতে শিল্পীদের কণ্ঠে ছিল এই সময়ের একটি বিষয়কে নিয়ে আতংকের কথা। কিন্তু কি সেই আতংক, যার কারণে শিল্পীরাও ভীত হলেন! এই আতংকের কারণ জানা যাবে ঈদের পরদিন প্রচারিতব্য ঈদ ‘ইত্যাদি’তে। এবারের ‘ইত্যাদি’তে অংশ নিয়েছেন আরেক টিভি নায়ক-নির্মাতা জাহিদ হাসানও। তবে তিনি সতীর্থদের সঙ্গে আড্ডা নিয়ে মুখোমুখি হয়েছেন দর্শকদের। প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।বরাবরের মতো ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।