সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাবা হারালেন সঙ্গীতশিল্পী তাহসান

অনলাইন ডেস্ক :

বাবা হারালেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। গত বুধবার রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীতশিল্পীর বাবা সানাউর রহমান খান।বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন, রাতে হঠাৎ করে বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্ততি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। তার দাফনের বিষয়ে পরে জানানো হবে। গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিলো। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা যায়, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।