সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আহত হওয়ার খবরটি ভিত্তিহীন: সঞ্জয় দত্ত

অনলাইন ডেস্ক :

কন্নড় সিনেমা ‘কেডি- দ্য ডেভিল’-এর সেটে বোমা বিস্ফোরণের দৃশ্যের শুটিং করতে গিয়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত গুরুতর আহত হয়েছেন এমন একটি খবর গত বুধবার বিকেলের দিকে প্রচার করা হয় ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। কিন্তু খবরটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই।হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রাতে এক টুইটে সঞ্জয় দত্ত লিখেছেন, আমার আহত হওয়ার খবর এসেছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সৃষ্টিকর্তার কৃপায় আমি সুস্থ ও ভালো আছি। আমি ‘কেডি’ সিনেমার শুটিং করছি এবং আমার দৃশ্য শুট করার ব্যাপারে টিম অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। ওই টুইটে তার জন্য উদ্বেগ প্রকাশ করায় ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলেননি এই অভিনেতা।‘কেজিএফ’-এর সাফল্যের পর আবারও খলনায়ক হিসেবে সঞ্জয় দত্তকে দেখা যাবে ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমাতে। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রেম। ‘মার্টিন’ খ্যাত তারকা অভিনেতা ধ্রুব সারজা এই সিনেমাতে মুখ্য চরিত্রে রয়েছেন। ১৯৭০ সালের কথা, বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে এই সিনেমার চিত্রনাট্য। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।