সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। সিউলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপির। এদিকে, উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে জাপান তার উত্তর হোক্কাইডো অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় খুঁজে নেওয়ার বিষয়ে স্বল্প সময়ের সতর্কতা জারি করে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়েছে, তারা পিয়ংইয়ং এলাকা থেকে ০৭২৩ জিএমটিতে মধ্যম পাল্লার কিংবা দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। সামরিক সূত্র আরো বলছে, এটি তীব্র গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এক হাজার কিলোমিটার পথ উড়ে এসে পূর্ব সাগরে নিক্ষিপ্ত হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের ধরন বিশ্লেষণ করে দেখছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন। উত্তর কোরিয়া চলতি বছর তীব্র ক্ষমতাসম্পন্ন কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সূত্র: বাসস