সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নিলয়-হিমিকে নিয়ে মাহিনের ‘পরাণ পাখি’

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের নাটকের দর্শকদের কাছে নিলয়-হিমি জুটি এক পরিচিত নাম। এবার এই জনপ্রিয় জুটির নাটক আসছে ধ্রুব টিভিতে। নাটকের নাম ‘পরান পাখি’। স্যাড রোমান্টিক গল্পের এই নাটকটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন নন্দিত নির্মাতা মাহিন আওলাদ। এর আগে একাধিক মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন নির্মাণ করে প্রশংসিত মাহিন আওলাদের নাটক নির্মাণ এবারই প্রথম। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। নিলয়-হিমি ছাড়াও এই নাটকে আরও অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মাসুম বাশার, আনোয়ার হোসেন, রাসেল পারভেজ, নূর এ কাঞ্চনসহ আরও অনেকে। ‘পরান পাখি’ নিয়ে নিলয় বলেন, ‘দীর্ঘদিন পর সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে ভিন্নভাবে পাবে। গতানুগতিকতার বাইরে গিয়ে এই কাজটি করেছি। নাটকটি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে আমার বিশ্বাস।’ অনেক দিন পর ব্যতিক্রম একটি গল্পে কাজ করতে পরে উচ্ছ্বসিত হিমি। তিনি জানালেন, ‘মাহিন ভাইয়ের সঙ্গে আমি এর আগেও একাধিক কাজ করেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। নতুন করে হিমিকে পাবে দর্শক। নাটকটি নিয়ে নির্মাতা মাহিন আওলাদ বলেন, নাটক নির্মাণে প্রথম হলেও আমি আসলে দীর্ঘদিন নাটক নিয়ে গবেষণা করেছি। দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই গল্প, লোকেশন এবং পাত্র-পাত্রী নির্বাচন করেছি। হাসি-কান্না, প্রেম-বিরহের মিশেলে নির্মাণ করতে চেষ্টা করেছি ‘পরান পাখি’। গল্পের ভিন্নতার পাশাপাশি নিলয়-হিমিকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন সেই সঙ্গে অনেকটা সিনেমাটিকভাবে নির্মাণ করতে চেষ্টা করেছি নাটকটি। আশা করছি দর্শকদের মনের প্রশান্তির পাশাপাশি চোখেরও প্রশান্তি দিবে। ধ্রুব এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নির্মিত ‘পরান পাখি’ নাটকটি ঈদের আগের দিন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।