সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

‘গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি’

অনলাইন ডেস্ক :

গত শনিবার সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশ পেয়েছে শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ‘লোকাল’ সিনেমার ট্রেইলার, সেখানে জানানো হয়েছে আসছে ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। হুট করে মুক্তির ঘোষণা দেওয়া সিনেমাটির ট্রেইলার দেখে দর্শক, সমালোচকদের একাংশ এমনও মন্তব্য করছেন, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে ‘লোকাল’র ট্রেইলারই অধিক মশলাদার। পৌনে তিন মিনিট দৈর্ঘ্যরে এই ট্রেলার থেকে আঁচ করা হয়, সিনেমাটির গল্প মূলত একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে আবর্তিত হয়েছে। এই লড়াইয়ে আইন-অপরাধ থেকে শুরু করে রাজনীতি, রোম্যান্স-রোমাঞ্চ সবই জায়গা করে নিয়েছে সমান্তরালভাবে। অভিনয়ের দিক দিয়ে আদর ও বুবলী দুজনই আরও পরিণত হয়েছেন বলে মত দর্শকের। অন্যদিকে নির্মাণের মুন্সিয়ানার জন্য নির্মাতা সাইফ চন্দনের দিকেও যাচ্ছে প্রশংসার শব্দবান। নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘ট্রেলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। তবে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ট্রেলার যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগবে পুরো ছবিটা। তাই দর্শকের প্রতি আহ্বান, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।’‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।