সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ডিপিএলের সূচি পরিবর্তন নিয়ে যা বললেন পাপন

অনলাইন ডেস্ক :

প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ নগরী। প্রতিদিনই যেন ছাড়িয়ে যাচ্ছে গরমের আগের দিনের তাপমাত্রা। এমন অবস্থায় চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা। যেখানে এ মুহূর্তে বাহিরে কোনো কাজ করাও কষ্টসাধ্য সেখানে মাথার উপড় কড়া রোদ নিয়ে মাঠে খেলাটা যে কতটা কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে খেলোয়াড় এবং ম্যাচ পরিচালক আম্পায়াররা। ইতোমধ্যে এ দাবদাহে খেলা চালিয়ে যাওয়া কষ্টকর বলে বেশির ভাগ ক্রিকেটাররা অভিযোগ করেছে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের কাছে। যার কারণে ডিপিএলের সূচিতে পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি। তবে ডিপিএলের সূচি যদি পরিবর্তন করা হয় তাহলে এ টুর্নামেন্টে ক্লাবগুলোকে খেলতে হবে জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই। গত সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটি জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘আসলে এই গরমটা একেবারে অপ্রত্যাশিত, আগে কখনো আমরা দেখিনি। আগামীতে এটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। আমরা ভবিষ্যতে যখনই এই খেলাগুলোর পরিকল্পনা করবো তখন এটা মাথায় থাকবে। তবে এটা মাথায় থাকলেই যে খুব বেশি কিছু একটা করা যাবে বলে আমার মনে হয় না। আমাদের যে ক্যালেন্ডারের ব্যস্ত সূচির পর যতটুকু ফাঁকা থাকে তাতে খুবই কঠিন।’ এ সময় জাতীয় দলের খেলোয়াড়দের বাহিরে রেখে সূচি অন্যসময়ে বোর্ড দিতে পারবে উল্লেখ করে পাপন বলেন, ‘আমরা খেলা দিতে পারব, কথা হচ্ছে ক্লাবগুলো খেলতে রাজি হবে কি না। জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া কেউ খেলতে চায় না। আর আমাদের যে দায়বদ্ধতা আছে, ঐটাকে আলাদা রেখে সময় বের করা খুবই কঠিন। আমাদেরকে আসলে মেনেই নিতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে ডিপিএল। ওদের থাকতেই হবে এমন চিন্তা থেকে যদি বের হয়ে না আসি তাহলে সূচি পরিবর্তন করা যাবে না।’