সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কঙ্গোতে যান চলাচলে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশি শান্তিরক্ষীরা

অনলাইন ডেস্ক :

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যাপিড ডেপ্লয়েবল ব্যাটালিয়ন (ব্যানআরডিবি)-৪ কঙ্গোতে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাত থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কনভয় স্কর্ট পরিচালনা করছে। ৭ আগস্ট থেকে এই কনভয় স্কর্ট পরিচালনা করা হয়। সোমবার (২৩ আগষ্ট) এ তথ্য জানানো হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, কঙ্গোর ইথুরী প্রদেশের আওতাধীন ইরুমু টেরিটরি এলাকায় বিগত কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ ঘটে। এ পরিস্থিতিতে ইথুরী প্রদেশের গভর্নর জনগণের নিরাপত্তার স্বার্থে ফোর্স কমান্ডার ও নর্দান সেক্টর কমান্ডারকে কনভয় স্কর্ট প্রদানের জন্য অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট থেকে নর্দান সেক্টরের ব্যানআরডিবি-৪ কমান্ডা হতে লুনা এবং কমান্ডা হতে মাম্বালেঙ্গা চলাচলকারী সব যানবাহন ও জনসাধারণের নিরাপত্তায় কনভয় স্কর্ট পরিচালনা শুরু করে। সেই সঙ্গে ফোর্স ইন্টারভেনশন ব্রিগেড সংযোগ সড়কে নিরাপত্তা বিধান অব্যাহত রাখে। দুর্গম এলাকায় বিভিন্ন প্রতিকুল পরিস্থিতিসহ বিদ্রোহীদের অ্যাম্বুস উপেক্ষা করেও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী প্রতিদিন আনুমানিক শতাধিক বেসামরিক পরিম-লে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।