সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে র‌্যাবের হাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

এস,এ শফি, সিলেট:
সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর হাতে ছাত্রলীগ নেতা জুবায়ের খান (২৭) গ্রেফতার হয়েছেন। তিনি মারামারি ও চুরির মামলার পলাতক আসামি ছিলেন।
২২ আগস্ট জুবায়েরকে রোববার নগরীর কুমারপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব-৯। তিনি নগরীর রায়নগর (মিতালী) এলাকার ১৩৫ নং বাসার আকরাম খানের ছেলে। জুবায়ের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
র‌্যাব জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯ একটি দল অভিযান চালিয়ে নগরীর কুমারপাড়া থেকে জুবায়েরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মারামারি, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি সে মামলায় পলাতক ছিলেন।
গ্রেফতারের পর জুবায়েরকে শাহপরান থানায় হস্তান্তর করে র‌্যাব-৯।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।