সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে করোনায় বিএনপি নেতা মাওঃ রশিদ আহমদের মৃত্যু

জেলা প্রতিনিধি :
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি নেতা এডভোকেট মাওলানা রশিদ আহমদ (ইন্না-লিল্লাহ ওয়াৃ.রাজিউন)। রশিদ আহমদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর ঘনশ্যাম গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হোসাইনের বড় ছেলে।
সোমবার সকাল ১১ টা ১০ মিনিটের দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
মাওঃ রশিদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ছিলেন।
বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা রশিদ আহমদ এর মৃত্যুর খবরে গোলাপগঞ্জ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।