সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী

ছবি: সংগৃহীত

গ্রেপ্তারের সাড়ে চার মাসেরও বেশি সময় পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন বলে জানিয়েছেন বিএনপির সহযোগী প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন।

জেলগেটে রিজভীকে স্বাগত জানান দলের শতাধিক নেতা-কর্মী ও কয়েকজন স্বজন।

শাহেদ বলেন, রিজভী বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থা ভালো নয়।

গত বছরের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের বহুল আলোচিত সমাবেশের তিন দিন আগে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে রিজভীসহ বিএনপির চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

রিজভীর আইনজীবীরা জানান, রিজভীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা ৫০টি মামলায় জামিন পাওয়ায় রিজভীকে মুক্তি দেওয়া হয়েছে।

—-ইউএনবি