সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শাকিব খানের মামলায় প্রযোজকের জামিন

অনলাইন ডেস্ক :

চাঁদা দাবির অভিযোগে অভিনেতা শাকিব খানের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করার পর চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব এ আদেশ দেন। শুনানিতে শাকিব খান নিজে অনুপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন শাকিব খান। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শাকিবের জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত শাকিবের জবানবন্দি রেকর্ড করেন, অভিযোগ আমলে নেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ট্রাইব্যুনাল পিবিআইকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ১৩ এপ্রিল কটূক্তি করার অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন রহমত উল্লাহ। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ট্রাইব্যুনাল।