সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

পার্লামেন্ট স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন তিউনিশিয়ার প্রেসিডেন্ট

অনলাই্ন ডেস্ক :

তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সায়িদ পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত পার্লামেন্ট স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
পার্লামেন্ট স্থগিত করার একমাস পর মেয়াদ বাড়ানোর এ ঘোষণা এলো। বিরোধিরা পার্লামেন্ট স্থগিতকে অভ্যুত্থান হিসেবে বর্ণনা করেছিল।
এদিকে প্রেসিডেন্ট দেশের আইনপ্রণেতাদের দায়মুক্তি তুলে নেয়ার মেয়াদও বাড়িয়েছেন।
সোমবার ইস্যুকৃত বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডিক্রিবলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পার্লামেন্ট স্থগিত এবং আইনপ্রণেতাদের দায়মুক্তি প্রত্যাহারের মেয়াদ বাড়িয়েছেন।
বিবৃতিতে বিস্তারিত উল্লেখ না করে বলা হয়, প্রেসিডেন্ট আগামী কয়েকদিনের মধ্যে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
দক্ষিণ আফ্রিকার দেশটিতে সায়িদ গত ২৫ জুলাই সরকার হটিয়ে পার্লামেন্ট একমাসের জন্য স্থগিত করেন।
যদিও তিনি দেশকে সংকট থেকে বাঁচাতে প্রয়োজনীয় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে উল্লেখ করেন।
ক্ষমতায় তার এ হস্তক্ষেপ দেশটির বিচারকসহ বিরোধী বিশেষ করে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ইন্নাদহা পার্টি তীব্র নিন্দা জানিয়েছে।