সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্ব্যবাপী করোনায় মৃত্যু ৪৪ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৪ লাখ ৪০ হাজার ৯৩২ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ২৫ লাখ ২ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৯৫ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯৭৩ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ৪৬৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২৯ হাজার ৪০৬ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৮৪৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৫ লাখ ৮৩ হাজার ৯৯৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার ৩০৬ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭৫৬ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১১৭ জনের, যা ৫৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে ৩০ জুন ১১৫ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৯ জনে। তবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়েছে। এসময় আরও ৫ হাজার ৭১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১৫.৫৪ শতাংশ।

এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৩ শতাংশ। মোট সুস্থ হয়েছে ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। সুস্থতার হার ৯৩.৫৪ শতাংশ।