সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আ’লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি :

পাবনার ফরিদপুর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ৯৫টি স্টিলের বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক হেলাল তালুকদারের বাড়িতে এই অভিযান চালায় পুলিশের একটি দল।

অভিযানের পর থেকে ওই আওয়ামী লীগ নেতাসহ তার সহযোগীরা পলাতক রয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আক্কেল তালুকদার ছেলে হেলাল তালুকদার (৪০) বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলাল তালুকদার ও তার সহযোগীরা নৌকাযোগে পালিয়ে যায়। পরে পুলিশ তার সেমি পাকা টিনশেড বৈঠক ঘরে তল্লাশি চালিয়ে ৯৫টি স্টিলের পাইপ দিয়ে তৈরি বর্ষা জাতীয় দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সেইসাথে পলাতক হেলাল তালুকদারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলে জানান ওসি মাসুদ রানা।

এ বিষয়ে ফরিদপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীর বলেন, হেলাল তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক। তার বাড়ি থেকে দেশী অস্ত্র উদ্ধারের ঘটনা শুনেছি। তার বিষয়ে দলীয় সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

—ইউএনবি