সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

দেশে ফিরলেন সুদান থেকে ভারতীয়রা

অনলাইন ডেস্ক :

যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়। গত বুধবার রাতে তারা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ‘অপারেশন কাবেরী’র মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক টুইট বার্তায় বলেছেন, ‘ভারত তার নাগরিকদের স্বাগত জানিয়েছে। সুদান থেকে প্রথম ফ্লাইটটি নয়াদিল্লিতে পৌঁছেছে। ‘অপারেশন কাবেরি’ ৩৬০ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে এনেছে।’দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয়রা।

জানা গেছে, এক হাজারেরও বেশি ভারতীয় এখনও সুদানে আটকা পড়েছেন। তবে তাদের উদ্ধারের কাজ চলছে। সরকার শিগগিরই তাদের দেশে ফেরার ব্যবস্থা করবে।প্রায় দুই সপ্তাহ আগে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। যার ফলে প্রাণ হারিয়েছেন প্রায় ৪৫০ জন।

গৃহযুদ্ধের কারণে অনেক ভারতীয় সুদানে আটকা পড়েছেন।এদিকে গত সোমবার মধ্যরাত থেকে সুদানে তিন দিনের যুদ্ধবিরতি চলছে। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) সেদিন যুদ্ধবিরতিতে সম্মত হয়।