সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও ২৫৮ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত শিশু। ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যুসহ মৃতের সংখ্যা বেড়ে ৩৮ এ পৌঁছেছে বলে মঙ্গলবার স্বাস্থ্য পরিসেবা মহাপরিচালকের (ডিজিএইচএস) একটি প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতদের মধ্যে ৩৪ জন ঢাকা শহরে, দুইজন চট্টগ্রাম বিভাগে,খুলনায় একজন এবং রাজশাহীতে একজন মারা গেছেন।

এছাড়া, এই সময়ের মধ্যে মোট ২৫৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ২১২ জনকে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৪৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে জানিয়েছে ডিজিএইচএস।

ডিজিএইচএসের মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় ১ হাজার ৭৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এর মধ্যে ৯৮৮ জন রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকি ৮৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি।

জানুয়ারির পর থেকে প্রায় আট হাজার ৫৭৫ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডিজিএইচএসের মতে, এ পর্যন্ত সাত হাজার ৪৫৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।