সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাই!

ফাইল ছবি

ইউক্রেনীয়দের সরিয়ে নেয়ার জন্য আফগানিস্তানে পৌঁছানো একটি উড়োজাহাজ অজ্ঞাত ব্যক্তিরা ছিনতাই করেছে বলে ইউক্রেনের উপ -পররাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন দাবি করেছেন।

মঙ্গলবার এ ব্যাপারে ইয়েভজেনি বলেন, ‘গত রবিবার, আমাদের বিমানটি অজ্ঞাত লোকেরা ছিনতাই করেছে। বিমানটি আমাদের কাছ থেকে কার্যত চুরি করা হয়েছে। ইউক্রেনীয়দের পরিবর্তে অজ্ঞাত যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি ইরানে গেছে।’

ইয়েভজেনি ইয়েনিন আরও জানান, আফগানিস্তানে থাকা ইউক্রেনীয়দের সরিয়ে নেয়ার তিনটি প্রচেষ্টা সফল হয়নি। কারণ তাদের নাগরিকরা বিমানবন্দরেই প্রবেশ করতে পারেনি।

তার মতে, ছিনতাইকারীরা সশস্ত্র ছিল। তবে বিমানটির সাথে কী ঘটেছে বা কিয়েভ (ইউক্রেনের রাজধানী) এটি ফেরত চাইবে কিনা বা ইউক্রেনের নাগরিকরা কাবুল থেকে কীভাবে ফিরে যাবে এসব বিষয়ে কিছুই জানাননি উপমন্ত্রী ।

রবিবার ৩১ জন ইউক্রেনিয়ানসহ ৮৩ জন যাত্রী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান আফগানিস্তান থেকে কিয়েভ পৌঁছেছে। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, ১২ ইউক্রেনীয় সামরিক কর্মী দেশে ফিরেছে। বিদেশি সাংবাদিক এবং জনসাধারণ যারা সাহায্য চেয়েছেন তাদেরও সরিয়ে নেয়া হয়েছে। আরও প্রায় ১০০ ইউক্রেনিয়ানকে আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার প্রত্যাশা করা হচ্ছে।

—ইউএনবি