সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ভারতে কালবৈশাখীর তান্ডব, নিহত ১৮

অনলাইন ডেস্ক :

কালবৈশাখী ঝড়ে নিমেষেই গরম আর ক্লান্তি দূর করলেও কেড়ে নিয়েছে ১৮ প্রাণ। ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ বজ্রপাতে একের পর এক মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই ঘণ্টা ধরে তান্ডব চালোনোর পর প্রকৃতি যখন শান্ত হলো, তখন রাজ্যের ছয় জেলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়। টানা কয়েকদিনের তাপপ্রবাহে পরে দক্ষিণবঙ্গ সাময়িক আরাম পেয়েছিল ঝড়-বৃষ্টিতে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিভিন্ন জেলায় বজ্রপাতে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়, তিনজনের মৃত্যু হয়েছে হাওড়া জেলায়।

এ ছাড়া বর্ধমান জেলায় মৃত্যু হয়েছে চারজনের, দু’জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির পূর্বাভাস দিতে গিয়ে বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গণেশকুমার দাস জানারন, ‘বৃহস্পতিবার কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’সেই ভবিষ্যদ্বাণী মিলে যায়। ওই দিন দুপুর থেকেই রাজ্যের দক্ষিণ ভাগের বিস্তীর্ণ এলাকায় মেঘ জমতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুমুল বৃষ্টি সঙ্গে প্রচন্ড বজ্রপাত।

ঝড়ের দাপটে রাজ্যে বহু জায়গায় গাছ ভেঙে পড়ে। কালবৈশাখীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার অবস্থাও অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। এরপরেই খবর আসে গাছ উপড়ে এবং বজ্রপাতে বিভিন্ন জায়গায় ১৮ জনের প্রাণ গেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। সূত্র : এই সময়