সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ফেরি উল্টে ইন্দোনেশিয়ায় নিহত ১১

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি ফেরি উল্টে অন্তত ১১ জন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা। কর্মকর্তারা জানান, শুক্রবার (২৮ এপ্রিল) দুর্ঘটনার শিকার হওয়া ওই ফেরিতে ৭৪ জনের মত যাত্রী ছিল। সুমাত্রা দ্বীপ থেকে সেটি প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল।

ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে সেটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা। নিখোঁজ ব্যক্তির উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে বলেও জানান কর্মকর্তারা।