সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

মেয়র পদে বলিউডের তিন তারকা

অনলাইন ডেস্ক :

মুম্বইয়ের মেয়র পদে আগামী দিনে বলিউডের তারকাদের দেখা যেতে পারে। সেরকমই পরিকল্পনা নিচ্ছে মুম্বই কংগ্রেস। প্রসঙ্গত, ২০২২ সালে বৃহনমুম্বই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচন রয়েছে, আর তার জন্য কংগ্রেস নিজেদের রণনীতি তৈরি করছে। দলের তালিকায় নাম রাখা হতে পারে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের পুত্র তথা অভিনেতা রিতেশ দেশমুখ, মডেল ও ফিটনেস গুরু মিলিন্দ সোমান বা অভিনেতা সোনু সুদের। মিলিন্দ, সোনুর তুলনায় রাজনীতির সঙ্গে বেশি যোগ রয়েছে রীতেশ দেশমুখের। অভিনেতার বাবা বিলাসরাও দেশমুখ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর দুই ভাই কংগ্রেসের বিধায়কও। তবে এখনও পর্যন্ত রীতেশ কোনও দলে নাম লেখাননি। কংগ্রেসের নাম প্রস্তাবের পরেই জল্পনা শুরু হয়েছে, নির্বাচনের আগেই হয়তো কংগ্রেসে নাম লেখাতে পারেন রীতেশ। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে সম্পাদক গণেশ যাদব তারকাদের নাম প্রস্তাব পাঠালেও, এই তিন তারকার কাছে মুম্বই কংগ্রেসের তরফে কোনও আমন্ত্রণ যায়নি। এমনকি তাঁরা যোগ দেবেন কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ। নির্বাচনের আগে শিবসেনার সঙ্গে জোট বাঁধবে কি না তা ঘিরেও বাড়ছে কৌতূহল।