সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

‘ওলট পালট প্রেম’ নাটকে তারিক আনাম-মনিরা মিঠু

অনলাইন ডেস্ক :

শাওন ও তিথী দুজন দুজনকে ভালোবাসে। বাবা মায়ের ভয়ের কারণে তারা মোবাইলে চুটিয়ে প্রেম চালিয়ে যায়। কিন্তু শাওনের বাবা জামান চালাকি করে একদিন শাওনের মোবাইল নিয়ে দেখে ডায়ালে শুধু একটি নাম্বারই আছে। নাম্বারটি ‘বেবি’ নামে সেভ করা। জামান ‘বেবি’ লেখা নাম্বারটি তার মোবাইলে টুকে নেয়। ব্যাস! বারান্দায় গিয়ে ওই নাম্বারে ম্যাসেজ দেয়। ‘বেবি আমি শাওন, এটা আমার নিউ নাম্বার, আগের নাম্বারে ভুলেও কল দিবা না। ওটা বাবার কাছে। ওই নাম্বার ব্লক লিস্টে দিয়ে দাও। এখন থেকে ম্যাসেজিং করবো। এভাবে সে কথা চালিয়ে যায়। অন্যদিকে একইভাবে তিথীর মা গোপনে তিথীর মোবাইল চেক করে দেখে, পুরো মোবাইল জুড়ে একটি নাম্বার, ‘জান’ নামে সেভ করা। ‘জান’ নামের নাম্বারটি জামানের। তিথীর মা বুদ্ধি করে ওই নাম্বারটি তার মোবাইলে টুকে নেয়। ঠিক একইভাবে জামানের মত তিথীর মা তার নাম্বার থেকে ম্যাসেজ দেয়। ‘জান’ আমি তিথী, এটা আমার নিউ নাম্বার। আগের নাম্বারে ভুলেও কল দিবা না। ওটা মায়ের কাছে, ওই নাম্বার ব্লাক লিস্টে দাও। এখন থেকে ম্যাসেজে কথা বলবো। কিছুদিন কল এ কথা বলা যাবে না। জামানের নাম্বার থেকে তিথীর মায়ের নাম্বারে ম্যাসেজ আসে, ওক ‘বেবি’। তিথী শাওনের নাম্বার ব্লক করে দেয়। অন্যদিকে জামান ব্লক দেয় তিথীর নাম্বার। এভাবে তাদের প্রেমের ভিতর ওলট পালট শুরু হয় যায়। এরকমই একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ওলট পালট প্রেম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন বাবু সিদ্দিকী। নাটকটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খান ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এতে আরো অভিনয় করেছেন শাহিদুজ্জামান রাসেল ও স্বর্ণলতা। বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড প্রযোজিত নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক।