সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রেইলার নিয়ে বিরক্ত টম হল্যান্ড

অনলাইন ডেস্ক :

ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে স্পাইডার ম্যান: নো ওয়ে হোম। সারা বিশ্বের সিনেপ্রেমীদের নিজের জালে জড়িয়ে ফেলেছেন স্পাইডার ম্যান। তাই তার ছবি ঘিরে উত্তেজনা সবসময়ই তুঙ্গে। সেখান থেকেই বিপত্তি। ট্রেলার প্রকাশ্যে আসার আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়েও পড়ে সেই ট্রেলার। অনলাইনে ট্রেলার ফাঁস হওয়ার পর সনি এবং মার্ভেল এন্টাটেইনমেন্টের তরফ থেকে আইনি পদক্ষেপও নেওয়া হয়। তারপর প্রকাশ্যে আসে ছবির অফিসিয়াল ট্রেলার। সেই ট্রেলার ইনস্টাগ্রামে পোস্ট করেন পর্দার স্পাইডার ম্যান অর্থাৎ অভিনেতা টম হল্যান্ড লেখেন,’আপনারা অনেকদিন অপেক্ষা করেছেন। আমি আগেই বলেছিলাম, আপনারা রেডি ছিলেন না’। ভক্তরা মনে করছে অনলাইনে ফাঁস হওয়া নিয়েই এই কথা বলেছেন অভিনেতা। স্পাইডার ম্যান সিরিজের শেষ ছবি ছিল ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’। সেই ছবি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে স্পাইডার ম্যান: নো ওয়ে হোম ছবি। ফাঁস হয়ে গেছে স্পাইডার ম্যানের আসল পরিচয়। এর জেরেই বিপদে পড়েছে পিটার পার্কার। ট্রেলারেই শুরুতেই তার বান্ধবী তাকে সান্ত¡না দেওয়ার চেষ্টা করছে। কিন্তু নিজেকে শান্ত করতে পারছে না পিটার। এবার সে ‘অ্যাভেঞ্জার্স’ টিমের ডা.স্ট্রেঞ্জের শরণাপন্ন। সময় নিয়ন্ত্রণকর্তা ডা.স্ট্রেঞ্জের সাহায্যেই ‘মাল্টিভার্স’ শুরু হয়। এই ছবিতে ডা.অক্টোভিয়াস, ইলেক্ট্রো সহ আরও স্পাইডার ম্যানের পুরনো ভিলেনদেরও দেখা যাবে। অ্যাকশন, রোমান্স আর সাসপেন্সে ভরপুর এই ছবি একঅর্থে স্পাইডার ম্যান ফ্যানেদের জন্য হতে চলেছে বড়দিনের বড় উপহার।